Dr. Sharmin Jahan — Your Skin's Best Advisor

← Health tips

জলবসন্ত বা চিকেন পক্স তীব্র ছোঁয়াচে একটি রোগ!

Dr. Sharmin Jahan · 6 Jan 2025

জলবসন্ত বা চিকেন পক্স তীব্র ছোঁয়াচে একটি রোগ!
এটি মূলত জানুয়ারি থেকে মে, অর্থাৎ শীত ও বসন্ত ঋতুতে বেশি হয়। ১০ বছরের কম বয়সীদের আক্রান্তের হার বেশি। তবে রোগটি যে কোনো বয়সে হতে পারে, এমনকি নবজাতকেরও। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি-সর্দি, জামাকাপড়, ফোসকার পানি এবং সরাসরি সংস্পর্শে এটি ছড়ায়। ভাইরাস শ্বাসনালি সংক্রমিত করে রক্তে প্রবেশ করে এবং ত্বকে গিয়ে ফুসকুড়ি তৈরি করে। সাধারণত আক্রান্তের ১৪-২১ দিনে এই রোগের লক্ষণ প্রকাশ পায় এবং ৭-১০ দিনে রোগী সুস্থ হয়। ভ্যারিসেলা ভাইরাস বাতাসে কিছুক্ষণ ভাসতে পারে, বস্তুর সঙ্গে লেগে থেকেও বাঁচতে পারে। ফোসকা শুকিয়ে না যাওয়া পর্যন্ত ভাইরাসটি ছড়াতে পারে। আক্রান্ত শিশুর সংস্পর্শে থাকা স্কুলের বন্ধুদের বা পরিবারের সদস্যদের প্রায় ৯০ শতাংশ আক্রান্ত হয়। রোগ ছড়ায় সরাসরি সংসর্গে এবং হাঁচি, কাশি, থুতু-লালার সাহায্যে। জলভরা কাঁচা ফোসকায় জীবাণু থাকে, তা ফেটে গেলে বা খুঁটে ফেললে রোগ ছড়াতে পারে। র‌্যাশ বেরোনোর ২৪ ঘণ্টা থেকে সব খোসা উঠে যাওয়া পর্যন্ত রোগ ছড়ায়। যা সাধারণভাবে সাত-আট দিন পর্যন্ত স্থায়ী হয়। 👉 জলবসন্ত বা চিকেন পক্সের লক্ষণঃ ◾️ শুরুতে অল্প জ্বর ◾️ মাথাব্যথা ◾️ গায়ে ব্যথা এবং ক্লান্তিভাব ◾️ ক্ষুধামান্দ্য ◾️ সর্দি–কাশি থাকতে পারে ◾️ প্রচণ্ড জ্বরের সঙ্গে গায়ে ব্যথা ◾️ সারা শরীরে প্রথমে ছোট ছোট পানিভর্তি ফোসকা দেখা যায়। মুখের ভেতর ফোসকায় ক্ষত ◾️ হয় বলে খেতেও কষ্ট হয়। 📌 এজাতীয় কোনপ্রকার লক্ষণ দেখা দিলে অবশ্যই একজন অভিজ্ঞ স্কিন স্পেশালিস্ট চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসাসেবা গ্রহণ করা জরুরি। ভালো থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্য সচেতন হউন। 👩‍⚕️ ডাঃ শারমিন জাহান 🔸 এমবিবিএস, এফসিপিএস (স্কিন এন্ড ভিডি), 🔸 এমসিপিএস, বিসিএস (স্বাস্থ্য), 🔸 থাইল্যান্ড, দুবাই এবং ইন্ডিয়াতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত 🔸 কনসালটেন্ট (চর্ম ও যৌনরোগ) 🔸 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। 🏥 চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ 📌 ঠিকানাঃ ১৫ নং শান্তিনগর, শান্তিনগর চৌরাস্তা, ঢাকা-১২১৭ ⏰ সময়ঃ শনি, সোম ও বুধবার। সন্ধ্যা ৭টা - ৯.৩০টা। 📞 সিরিয়াল এর জন্য যোগাযোগঃ 09613-787803

This post was first shared on Dr. Sharmin Jahan's Facebook page. Open the Facebook page ↗

← অনেকেরই মুখে লালচে রঙের ছোট ছোট দানার মতো সমস্যা দেখা যায় একে আমরা বলে থাকি একনি।আজকে আমরা দেখবো, মেয়েদের মুখে অবাঞ্ছিত লোমের কারন ও প্রতিকার কি? →

This tip is general information. For your own skin, please consult Dr. Sharmin Jahan at her chamber. Chamber hours