Dr. Sharmin Jahan — Your Skin's Best Advisor

← Health tips

শীতের বাতাস বইতে শুরু করেছে প্রকৃতিতে। শীত মানেই রুক্ষ ও শুষ্ক ত্বকের বিড়ম্বনা। শীতের সময়টুকু…

Dr. Sharmin Jahan · 14 Dec 2024

শীতের বাতাস বইতে শুরু করেছে প্রকৃতিতে। শীত মানেই রুক্ষ ও শুষ্ক ত্বকের বিড়ম্বনা। শীতের সময়টুকু…
👩 শীতের বাতাস বইতে শুরু করেছে প্রকৃতিতে। শীত মানেই রুক্ষ ও শুষ্ক ত্বকের বিড়ম্বনা। শীতের সময়টুকু জুড়ে প্রাণবন্ত ত্বক পেতে চাইলে এখন থেকেই কিছু প্রস্তুতি শুরু করে দিন। জেনে নিন টিপস। ◼️ গোসলের সময় অতিরিক্ত গরম পানি ব্যবহার করবেন না। এতে ত্বক আরও বেশি রুক্ষ হয়ে যায়। কুসুম গরম পানি দিয়ে গোসল করুন। ◼️ গোসলের আগে ত্বকে তেল ম্যাসাজ করে নিন। এতে ত্বক অতিরিক্ত রুক্ষ হওয়া থেকে রক্ষা পাবে। ◼️ ত্বকে সানস্ক্রিন ব্যবহার নিয়ে গড়িমসি করবেন না। ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখতে এর ভূমিকা অনস্বীকার্য। ◼️ অতিরিক্ত চা, কফি কিংবা চিনি মিশ্রিত পানীয় খাওয়ার অভ্যাস বাদ দিয়ে দিন। দিনে ৮ গ্লাস পানি খান। ত্বক থাকবে সুন্দর। ◼️ ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করুন নিয়মিত। এতে ত্বকের বাড়তি রুক্ষতা রোধ করা সম্ভব হবে। ◼️ ত্বকের তারুণ্য ধরে রাখতে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি ও ফল খান প্রতিদিন। 📌 চর্মরোগ বিষয়ক যেকোনো সমস্যায় অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার এর পরামর্শ নিন। 👩‍⚕️ ডাঃ শারমিন জাহান 🔸 এমবিবিএস, এফসিপিএস (স্কিন এন্ড ভিডি), 🔸 এমসিপিএস, বিসিএস (স্বাস্থ্য), 🔸 থাইল্যান্ড, দুবাই এবং ইন্ডিয়াতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত 🔸 কনসালটেন্ট (চর্ম ও যৌনরোগ) 🔸 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। 🏥 চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ 📌 ঠিকানাঃ ১৫ নং শান্তিনগর, শান্তিনগর চৌরাস্তা, ঢাকা-১২১৭ ⏰ সময়ঃ শনি, সোম ও বুধবার। সন্ধ্যা ৭টা - ৯.৩০টা। 📞 সিরিয়াল এর জন্য যোগাযোগঃ 09613-787803 📌 জরুরী প্রয়োজনে অথবা সিরিয়াল এর জন্য যোগাযোগঃ ০১৭৭৫-৭৩৪৫৯৯

This post was first shared on Dr. Sharmin Jahan's Facebook page. Open the Facebook page ↗

← শীতে বেড়ে যায় অ্যালার্জির সমস্যা!স্ক্যাবিস কি এবং এর চিকিৎসা কি? →

This tip is general information. For your own skin, please consult Dr. Sharmin Jahan at her chamber. Chamber hours